বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ নভেম্বর ৷৷ বাইক ও অটোর সংঘর্ষে আহত হলো চার জন। জানা যায়, শুক্রবার সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় চারজন ব্যাক্তি আহত হন। এরা হলো তপন মজুমদার (৪৫), পারি মগ (৪৬), অনিতা মগ (২) ও প্রতু মগ (১২)। দুর্ঘটনার খবর পেয়ে জোলাইবাড়ী ফাড়ী থানার আরক্ষা দপ্তরের কর্মীরা গিয়ে আহতদের জোলাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তপন মজুমদারের অবস্থা আশঙ্কাজনক দেখে উনাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন এবং অপর দু’জনকে গোমতী জেলা হাসপাতালে রেফার করেন। একজন বর্তমানে জোলাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসারত অবস্থায় আছে।বাইক ও অটোর সংঘর্ষে আহত চার
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ নভেম্বর ৷৷ বাইক ও অটোর সংঘর্ষে আহত হলো চার জন। জানা যায়, শুক্রবার সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় চারজন ব্যাক্তি আহত হন। এরা হলো তপন মজুমদার (৪৫), পারি মগ (৪৬), অনিতা মগ (২) ও প্রতু মগ (১২)। দুর্ঘটনার খবর পেয়ে জোলাইবাড়ী ফাড়ী থানার আরক্ষা দপ্তরের কর্মীরা গিয়ে আহতদের জোলাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তপন মজুমদারের অবস্থা আশঙ্কাজনক দেখে উনাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন এবং অপর দু’জনকে গোমতী জেলা হাসপাতালে রেফার করেন। একজন বর্তমানে জোলাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসারত অবস্থায় আছে।