আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর ৷৷ ১৬ নভেম্বর জাতীয় প্রেস দিবস। এই জাতীয় প্রেস দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই আলোচনা সভার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, ত্রিপুরা হাই কোর্টের বিচারপতি অরিন্দম লোধ, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক শেখর দত্ত, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার প্রমুখ। এদিনের আলোচনার বিষয় ছিল ‘সাংবাদিকতায় মূল্যবোধ ও ডিজিটাল যুগে সাংবাদিকতার চ্যালেঞ্জ’।‘ডিজিটাল যুগে সাংবাদিকতার চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর ৷৷ ১৬ নভেম্বর জাতীয় প্রেস দিবস। এই জাতীয় প্রেস দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই আলোচনা সভার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, ত্রিপুরা হাই কোর্টের বিচারপতি অরিন্দম লোধ, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক শেখর দত্ত, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার প্রমুখ। এদিনের আলোচনার বিষয় ছিল ‘সাংবাদিকতায় মূল্যবোধ ও ডিজিটাল যুগে সাংবাদিকতার চ্যালেঞ্জ’।