গোটা বিশ্বের মধ্যে ক্যামিকেল এডুকেশন (উদ্ভাবনী স্মৃতিবর্ধনবিদ্যা)-র জনক ডঃ অরিজিৎ দাস

arijit sirআপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর ৷৷ ছোট্ট এই পাহাড়ী ত্রিপুরা রাজ্যের উজ্বল ব্যক্তিত্ব ডঃ অরিজিৎ দাস। নিজের নিরলসা প্রচেষ্টা আর অধ্যবসায়ের স্বীকৃতি স্বরুপ রসায়নে ইতিমধ্যেই দেশ-বিদেশে অর্জন করেছেন বহু কৃতিত্ব। এবার তাঁর সঙ্গে যুক্ত হয়েছে কৃতিত্বের নতুন অধ্যায়। অতিসম্প্রতি আগরতলাস্থিত রামঠাকুর কলেজের রসায়ন বিভাগের প্রধান তথা সহকারী অধ্যাপক ডঃ অরিজিৎ দাস বিশ্বের ৮৬টি দেশকে হারিয়ে দেশের নাম উজ্জ্বল করে ক্যামিকেল এডুকেশনে (উদ্ভাবনী স্মৃতিবর্ধনবিদ্যা) বিশ্ব চ্যাম্পিয়নশিপ-২০১৮ জয়লাভ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা International Agency for Standards and Ratings (IASR) ডঃ অরিজিৎ দাসকে ‘ফাদার অব মর্ডান ক্যামিকেল এডুকেশন (উদ্ভাবনী স্মৃতিবর্ধনবিদ্যা)’ এর উপাধি দিয়েছে। পাশাপাশি ডঃ দাসকে ‘লাইফ টাইম ফ্যালোশীপের জন্য নিযুক্ত করেছেন।
জানা যায়, প্রতিবছর মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা আই এ এস আর গোটা বিশ্ব থেকে বিভিন্ন বিভাগে বাছাই করে ৫০০ জন বিজ্ঞানীকে বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রদান করেন। এবছর ৫৮৪১টি নমিনেশনের মধ্যে ক্যামিকেল এডুকেশনে গোটা বিশ্বের মধ্যে একমাত্র ভারত থেকে রাজ্যের গর্ব ডঃ দাস নির্বাচিত হয়েছেন।
ডঃ দাসের এই কৃতিত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের হ্যারিটেজ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টের অধ্যক্ষ এবং অধিকর্তা এবং ডবল ডি.লিট ডঃ মনোজ কুমার প্রধান ডঃ দাসকে ‘বিশ্বের এবং ভারতের গর্ব’ বলে অভিহিত করেছেন এবং অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এইচ কে শর্মা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড জার্নাল অব ক্যামিকেল এডুকেশনের চিফ-ইন-এডিটর অধ্যাপক ভি জগন্নাথন ডঃ দাসকে এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৭ই আগষ্ট, ২০১৮ (মঙ্গলবার) ভারত সরকারের কপি রাইট দপ্তর আগরতলা ডঃ অরিজিৎ দাসের আবিষ্কৃত রসায়নের ১৯টি সহজ শিক্ষাদান পদ্ধতি সহ ৩৯টি সূত্রকে মান্যতা দিয়েছেন। যার রেজিস্ট্রেশন নম্বর হল L-77140/2018 ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*