আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর ৷৷ রাজ্যের ঐতিহ্যবাহী নীরমহল পরিদর্শন করলেন রাজ্যে অনুষ্ঠিত ৭ম আন্তর্জাতিক ট্যুরিজম মার্টে অংশগ্রহণকারী প্রতিনিধিগণ। শনিবার রাতে নীরমহল পরিদর্শনকালে দেশ-বিদেশ থেকে আগত প্রতিনিধিদেরকে স্বাগত জানান বিধায়ক সুভাষ চন্দ্র দাস, ত্রিপুরা পর্যটন দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি, সোনামুড়ার মহকুমা শাসক সাজু ওয়াহিদ আহমেদ, মহকুমা পুলিশ আধিকারিক রাজদীপ দেব প্রমুখ। জানা যায়, প্রতিনিধিদের সন্মানে রাজঘাট এবং নীরমহলের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নীরমহল পরিদর্শনে ট্যুরিজম মার্টে অংশগ্রহণকারী প্রতিনিধিগণ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর ৷৷ রাজ্যের ঐতিহ্যবাহী নীরমহল পরিদর্শন করলেন রাজ্যে অনুষ্ঠিত ৭ম আন্তর্জাতিক ট্যুরিজম মার্টে অংশগ্রহণকারী প্রতিনিধিগণ। শনিবার রাতে নীরমহল পরিদর্শনকালে দেশ-বিদেশ থেকে আগত প্রতিনিধিদেরকে স্বাগত জানান বিধায়ক সুভাষ চন্দ্র দাস, ত্রিপুরা পর্যটন দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি, সোনামুড়ার মহকুমা শাসক সাজু ওয়াহিদ আহমেদ, মহকুমা পুলিশ আধিকারিক রাজদীপ দেব প্রমুখ। জানা যায়, প্রতিনিধিদের সন্মানে রাজঘাট এবং নীরমহলের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।