দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সি পি আই (এম)-র রাজ্য সম্মেলন শুরু

cpmআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর ৷৷ শুরু হল সি পি আই (এম)-র দু’দিন ব্যাপী ২২তম রাজ্য সম্মেলন। রবিবার আগরতলা টাউন হলে দলীয় পতাকা উত্তোলন এবং শহিদ স্মরণের মধ্য দিয়ে সি পি আই (এম)-র রাজ্য সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন সি পি আই (এম)-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সি পি আই (এম)-র রাজ্য সম্মেলনে সাংগঠনিক রিপোর্টে বলা হয়েছে – তিপ্রাল্যান্ডের শ্লোগান তুলে উপজাতিদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল। নির্বাচনী ইস্তিহারে বিজেপি’র নানা মিথ্যা ও চমকপদ শ্লোগান এবং প্রতিশ্রুতির বন্যা। কিনে নেওয়া হয়েছিল একাংশ মিডিয়াকে।
এদিনের রাজ্য সম্মেলনে দলের শীর্ষ নেতৃত্ব বিমান বসু, প্রকাশ কারাত, বৃন্দা কারাত, সীতারাম ইয়েচুরি, মানিক সরকার, দলের রাজ্য নেতৃত্বরা সহ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*