আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর ৷৷ রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ডঃ বি আর আম্বেদকর মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তপশিলি জাতি ছাত্রছাত্রীদের ডঃ বি আর আম্বেদকর স্বর্ণপদক ও স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বিশেষ পুরস্কার হিসেবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে মেধা তালিকায় প্রথম ১০’এ থাকা এস সি কৃতিদের ২৫ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষনা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ ছাত্রছাত্রীদের সর্বক্ষেত্রে পারদর্শী হওয়ার পরামর্শ দেন। সদর মহকুমা ভিত্তিক এই অনুষ্ঠানে এবার স্বর্ণপদক পান স্বর্ণদীপা মজুমদার এবং অনুস্কা সরকার। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক মিলিয়ে মোট ৪৪৯ জন এস সি ছাত্রছাত্রীদের এদিন মেধাবৃত্তি প্রদান করা হয়।মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্বর্ণপদক পেলো স্বর্ণদীপা ও অনুস্কা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর ৷৷ রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ডঃ বি আর আম্বেদকর মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তপশিলি জাতি ছাত্রছাত্রীদের ডঃ বি আর আম্বেদকর স্বর্ণপদক ও স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বিশেষ পুরস্কার হিসেবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে মেধা তালিকায় প্রথম ১০’এ থাকা এস সি কৃতিদের ২৫ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষনা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ ছাত্রছাত্রীদের সর্বক্ষেত্রে পারদর্শী হওয়ার পরামর্শ দেন। সদর মহকুমা ভিত্তিক এই অনুষ্ঠানে এবার স্বর্ণপদক পান স্বর্ণদীপা মজুমদার এবং অনুস্কা সরকার। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক মিলিয়ে মোট ৪৪৯ জন এস সি ছাত্রছাত্রীদের এদিন মেধাবৃত্তি প্রদান করা হয়।