আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর ৷৷ সহকর্মী প্রদীপ মোদককে নিজ বাড়িতে খুনের ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করলেন আইনজীবীরা। পুলিশ যেন সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয় তার জোরালো দাবি জানিয়েছেন ত্রিপুরা বার এসোসিয়েশনের তরফে। ন্যায় বিচার না পেলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ত্রিপুরা বার এসোসিয়েশনের চেয়ারম্যান পীযূষ কান্তি বিশ্বাস। এছারাও আইনজীবী খুনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আইনজীবী সুব্রত রায়, অনন্ত ব্যানার্জী, রাখাল বিশ্বাস, প্রদ্যুত কুমার ধর প্রমুখ। উল্লেখ্য, বৃহস্পতিবার রাজধানীর অভয়নগর এলাকার নিজ বাড়ীর জলের ড্রামের ভেতরে আইনজীবীর নাম প্রদীপ মোদকের (৫৫) তার নিথর দেহ পাওয়া যায়। পুলিশ প্রাথমিক ধারণা, দুষ্কৃতিকারী আইনজীবীকে খুন করে মরদেহ ড্রামের জলে ডুবিয়ে রেখে গেছে।সহকর্মী খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালো বার এসোসিয়েশন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর ৷৷ সহকর্মী প্রদীপ মোদককে নিজ বাড়িতে খুনের ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করলেন আইনজীবীরা। পুলিশ যেন সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয় তার জোরালো দাবি জানিয়েছেন ত্রিপুরা বার এসোসিয়েশনের তরফে। ন্যায় বিচার না পেলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ত্রিপুরা বার এসোসিয়েশনের চেয়ারম্যান পীযূষ কান্তি বিশ্বাস। এছারাও আইনজীবী খুনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আইনজীবী সুব্রত রায়, অনন্ত ব্যানার্জী, রাখাল বিশ্বাস, প্রদ্যুত কুমার ধর প্রমুখ। উল্লেখ্য, বৃহস্পতিবার রাজধানীর অভয়নগর এলাকার নিজ বাড়ীর জলের ড্রামের ভেতরে আইনজীবীর নাম প্রদীপ মোদকের (৫৫) তার নিথর দেহ পাওয়া যায়। পুলিশ প্রাথমিক ধারণা, দুষ্কৃতিকারী আইনজীবীকে খুন করে মরদেহ ড্রামের জলে ডুবিয়ে রেখে গেছে।