দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব রাজ্যের বার অ্যাসো এবং বার কাউন্সিল

barআপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর ৷৷ আইনজীবী প্রদীপ মোদক হত্যাকান্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলো ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন এবং বার কাউন্সিল। এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হলেন রাজ্যের আইনজীবীরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আসামী গ্রেফতার না হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে হুঁশিয়ারি দিল ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন ও বার কাউন্সিল। আইনজীবীরা জানান, এই খুনকান্ডে রাজ্যের আইনজীবীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যের আইনজীবীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*