মেগা স্বাস্থ্য শিবিরের বিনামূল্যে ঔষধ সহ চিকিৎসা পরিষেবা প্রদান

khwগোপাল সিং, খোয়াই, ০২ ফেব্রুয়ারি ৷৷ খোয়াই আসারামবাড়ি বি এস এফ ১৪১ ব্যাটেলিয়ানের উদ্যোগে সিভিক একশান প্রোগ্রামের অঙ্গ হিসাবে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার দুপুরে কৃষ্ণমা বস্তী জে বি স্কুল প্রাঙ্গনে আয়োজিত এই মেগা স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন বি এস এফ ১৪১ ব্যাটেলিয়ানের ডি আই জি বেবি জোসেফ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমান্ডেন্ট টি তুংনুং, টু আইসি জেপি যাদব, এস ভি রাউত সহ বি এস এফ-র অন্যান্য আধিকারিকরা। এই মেগা স্বাস্থ্য শিবিরে প্রায় ৫০০ জন গ্রামবাসীকে বিনামূল্যে ঔষধ সহ চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*