স্পোর্টস ডেস্ক ।। সেই বিরাট কোটলি সত্যিই বিরাট হয়ে জ্বলে উঠলেন। দ্বিতীয় টেস্টে লজ্জা পাওয়ার জবাবটা ভালোভাবেই দিলেন তিনি। রিবাট কোহলির এ বিরাট ইনিংস ভারতকে সন্মানজনক স্থানে নিয়ে যায়। শুধু বিরাট নয় তার সাথে ভারতের চালকের আসনে আসেন আজিঙ্কা রাহানেও। বিরাট কোহলি নিজের করে নিয়েছেন বেশ কয়েকটি রেকর্ড। অন্যদিকে হেসে উঠতে পারে নি ধোনির ব্যাট।
আর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)সিরিজের তৃতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে কক্ষপথে ফেরাতে নতুন ইতিহাস গড়লেন ভারতের বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে জুটি।
রোববার সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে চতুর্থ উইকেট জুটিতে ২৬২ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েন রাহানে ও কোহলি। এশিয়ান বাইরে যেকোনো উইকেট জুটিতে দশ বছরের মধ্যে এটি ভারতের সর্বোচ্চ স্কোর।
শুধু কী তাই,মেলবোর্নেও ভারতের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়েন ওই জোড়। আর এর মাধ্যমে জুটি প্রথায় চেতন চৌহান ও সুনীল গাভাস্কারের ওপেনিং পার্টনারশিপে ১৬৫ রানের কীর্তিকে ছাপিয়ে যান রাহানে-কোহলি।
তাছাড়া ব্রিসবেনে জোড়া সেঞ্চুরির পর মেলবোর্নে আরেকবার তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করে রেকর্ডবুকে গাভাস্কারের আরেকটি নজিরে হানা দেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়।
কী সেটা? তা হলো- হালের সেনসেশন কোহলির আগে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কেবলমাত্র গাভাস্কার অস্ট্রেলিয়ায় এক সিরিজে তিনটি সেঞ্চুরির সুভাস ছড়াতে পেরেছিল। এই সিরিজে তা করে দেখালেন দিল্লির ডানহাতি ব্যাটসম্যান।
আর নাম লেখালেন ভারতীয় ক্রিকেটের প্রথম লিটল জিনিয়াসের পাশে। সাথে সাথে ক্যারিয়ারে প্রথমবারের মতো ১৫০ উধর্ব রানের ইনিংস খেললেন কোহলি।
বিরাট কোহলি এ ম্যাচে করেন ১৬৯ রান। অন্যদিকে রায়ানে করেন ১৪৭ রান। আর সর্বশেষ রিপোর্টে ভারত ৮ উইকেট হারিয়ে ৪৬২ রান নিয়ে ব্যাট করছে। অসিদের পক্ষে হারিস পেয়েছেন ৪ উইকেট। লায়ন ২টি, ওয়াটশন ও জনশন ১ টি করে উইকেট পান। ভারতের পক্ষে মুরালি করেন ৬৮ রান। অন্যদিকে ধোনি মাত্র ১১ রান করে এবারও হতাশ করেন দলকে।
