
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ ৷। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর ডাকে গোটা দেশেই পালিত হচ্ছে ‘জনতা কার্ফু’। পূর্ব ঘোষনা অনুযায়ী গোটা দেশেই রবিবার সকাল ৭টা থেকে এই ‘জনতা কার্ফু’ পালিত হচ্ছে। এদিন গোটা দেশের সাথে রাজ্যেও সকাল থেকে পালিত হচ্ছে ‘জনতা কার্ফু’। জনগণরা স্বেচ্ছায় এদিন সকাল থেকেই নিজেদের গৃহ বন্ধী করে রাখেন। পরস্পরের সংস্পর্শে না এসে প্রাণঘাতী এই করোনা ভাইরাস রুখতেই এই উদ্যোগ।

এসিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪ ঘন্টা এই কার্ফু চলবে। গোটা রাজ্যেই এর প্রভাব দেখা দিয়েছে। জরুরী পরিষেবার সাথে যুক্ত কর্মীরা ছাড়া এদিন রাজধানী আগরতলা, শহরতলী সহ গোটা রাজ্যেই দোকান-পাট, গাড়ি চলাচল ছিল বন্ধ। জনশূন্য রাস্তা পরিলক্ষিত হচ্ছে এদিন।



