আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ || করোনা ভাইরাস সংক্রমণ রোধে বর্ডার কার্ফু ঘোষণা করল রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার গোটা দেশেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহবানে জনতা কার্ফু পালন করা হচ্ছে। রাজ্যেও এই দিনটি যথাযথ পালন করা হয়। রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঘোষণা করেন বর্ডার কার্ফু। তিনি রাজ্যবাসীর কাছে আবেদন করেন, ‘আজ থেকে বিএসএফ’র সহযোগিতায় ভারত থেকে বাংলাদেশে কাউকে যেতে দিবেন না এবং বাংলাদেশ থেকে ভারতে কাউকে আসতেও দিবেন না।’
পাশাপাশি এদিন রাজ্য সরকার আন্তঃরাজ্য পরিবহন ব্যবস্থা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
