বাজার স্থানান্তরিত করায় অসুবিধার সন্মুখিন ক্রেতা ও বিক্রেতারা – অভিযোগ

vlcsnap-error538বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ এপ্রিল ৷। সামাজিক দূরত্ব এড়াতে এবার পদক্ষেপ নিল শান্তিরবাজার প্রশাসন। শান্তিরবাজারে লোকজনদের ভির কমাতে ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলার জন্য সব্জী বাজার ও মাছ, মাংস বাজার স্থান পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে সব্জী বাজার শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে নেওয়া হয়েছে ও মাছ, মাংস বাজার শান্তিরবাজার রামঠাকুর আশ্রম সংলগ্ন নদীর পাড়ে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু এই জায়গায় পরিকাঠামো দিক দিয়ে ঠিক না থাকার কারনে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে আছে। যার ফলে বাজারে আগত ক্রেতা বিক্রেতাদের বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে। এই নিয়ে মাংস বিক্রেতারা সংবাদমাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উবরে দেন। উনারা চাইছেন সকলে বাজার করতে যেন সুবিধা হয় প্রসাশন এমনটাট উদ্দ্যোগ গ্রহন করুক।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*