শুরু হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া

ad
ফাইল চিত্র

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল ৷। লকডাউনের মধ্যেই শুরু হল উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া। শুক্রবার থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২০ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়। রাজধানী আগরতলার ১৩টি সেন্টারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন হচ্ছে। লকডাউনে উত্তরপত্র মূল্যায়ণের জন্য শিক্ষকদের যাতায়াতের জন্য টি আর টি সি বাসের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, রাজ্যে লকডাউন ঘোষণার আগেই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল। উচ্চমাধ্যমিকের প্রধান প্রধান পরীক্ষাগুলি শেষ হলেও কিছু পরীক্ষা বাকি রয়েছে। তাছাড়া পুরোনো সিলেবাসের মাধ্যমিক পরীক্ষাও একটি বাকি আছে বলে জানা যায়। তবে জানা গেছে, লকডাউন শেষ হলে বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে।
তাছাড়া রাজ্যে ছাত্রছাত্রীদের যাতে পড়াশোনায় খামতি না থাকে, সেই দিকে নজর রেখে ইতিমধ্যেই ১ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রাজ্যের বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে ক্লাসরুম শুরু করেছে শিক্ষা দপ্তর।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*