অসংগঠিত ক্ষেত্রের ২৫,২১০ জনকে এক হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত

3আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল ৷। রাজ্যের মন্ত্রিসভায় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার মন্ত্রীসভার সিদ্ধান্তে অসংগঠিত ক্ষেত্রের ২৫,২১০ জনকে এক হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিওয়া হয়েছে। মুচি, রিকশা চালক, বিড়ি শ্রমিক, মোটর শ্রমিক পেনশনার, লন্ড্রি শ্রমিক, নাপিত শ্রমিক, তাঁত শিল্পী, জেলে, কাঠমিস্ত্রী, কামার, মৃৎশিল্প, স্যানিটেশন শ্রমিক যাদের বার্ষিক আয় ১ লক্ষ টাকার নিচে তাদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানা যায়, রাজ্য সরকার ইতিমধ্যে এই ক্ষেত্রে ১৩,২১০ জনের তালিকা তৈরি করেছে। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের ২০০ জন করে আরও ১২,০০০ জনকে চিহ্নিত করা হবে। জানা যায়, এটি ৫০ হাজার এ পি এল ভুক্ত পরিবারের বাইরে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*