হাত তালিতে বিদায় করোনা যুদ্ধ জয় করা টি এস আর, নিযুক্ত চিকিৎসা কর্মীদেরও ১৪ দিনের কোয়ারান্টাইনে

Screenshot_2020-04-25-21-42-29-406_com.facebook.katanaআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল ৷। রাজ্যের দ্বিতীয় করোনা আক্রান্ত টি এস আর জওয়ানকে জিবি হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। চিকিৎসায় সাড়া দিয়ে সুস্থ হয়ে উঠেছেন তিনি। সুস্থ হবার পর রাজ্যের দ্বিতীয় করোনা আক্রান্ত টি এস আর জওয়ানের পর পর দুবার নমুনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট নেগেটিভ আসে। শনিবার করোনা যুদ্ধ জয় করে হাসপাতাল থেকে যাবার সময় হাসপাতালের চিকিৎসক, নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা তাঁকে হাত তালি দিয়ে হাসপাতাল থেকে বিদায় জানায়। জানা যায়, উত্তর ত্রিপুরা জেলায় ১৪ দিনের জন্য প্রতিষ্ঠানিক কোয়ারান্টাইনে থাকবেন তিনি।
পাশাপাশি, ঐ রোগীর চিকিৎসায় নিযুক্ত ৩ জন চিকিৎসক, ২ জন পুরুষ নার্স, একজন ল্যাব টেকনিশিয়ান, একজন রেডিওগ্রাফার সহ সাফাই কর্মীদের ১৪ দিনের জন্য প্রতিষ্ঠানিক কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*