স্পোর্টস ডেস্ক ।। স্বপ্নের ট্রফিটিকে দু‘চোখ ভরে দেখল এবারের মতো ৩০ জনের স্কোয়াডে ঠাঁই পাওয়া ভারতীয় ক্রিকেটাররা। শুক্রবার ভারতের বাইপাসের ধারের একটি মলে এল আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ট্রফি ৷ চোখের সামনে বিশ্বকাপের ট্রফি দেখার জন্য দুপুর থেকেই ভিড় জমিয়েছিলেন অনেকেই৷ সেই সাথে ভারতীয় তরুণ খেলোয়াড়দের অনেকেই উৎসুক দৃষ্টিতে দেখেছে এ ট্রফি।
এই অনুষ্ঠানে দেখতে পাওয়া গেল মনোজ তিওয়ারি, ঝুলন গোস্বামী, দেবাং গান্ধী ও দিব্যেন্দু বড়ুয়াকে৷ ১৯৮৩ পর ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত ফের বিশ্বকাপ পেয়েছিল৷
শতকোটি দেশবাসী এবারও স্বপ্ন দেখছেন যে, ধোনির নেতৃত্বে আবারও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড থেকে বিশ্বকাপ দেশে নিয়ে আসতে পারবেন তিনি৷ বিশ্বকাপের ৩০ সদস্যের দলে জায়াগা করে নিয়েছেন মনোজ তিওয়ারি৷ মঙ্গলবারই বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত হবে৷
সেই দলে থাকার ব্যাপারে আশাবাদী মনোজ৷ ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের পরেও জাতীয় দলে তিনি ব্রাত্যই থেকেছেন৷ এখন দেখায় মনোজের ভ্যাগ্যের চাকা ঘোরে কি না৷ অন্যদিকে দ্বিতীয় বারের জন্য ক্রিকেট বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসডর হয়েছেন শচীন তেন্ডুলকর৷
শচীন বলেছেন, তিনি কোনও দিনই রেকর্ডের কথা ভাবেননি৷ তার একটাই স্বপ্ন ছিল দেশকে বিশ্বকাপ জেতানো৷ সেই স্বপ্নপূরণ হওয়ায় তার কেরিয়ারের বৃত্ত সম্পূর্ণ হয়েছে৷
উল্লেখ্য,১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেড ওভালে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত৷
