রাস্তার কাজে ব্যবহৃত হচ্ছে রান্নার গ্যাস, নিরব দর্শকের ভূমিকায় প্রসাশন

IMG-20200617-WA0028বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ জুন ৷। শান্তিরবাজর মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী এলাকায় ওরিয়েন্টাল কোম্পানির কর্মীরা জাতীয় সড়কে মার্কিং এর কাজের জন্য ব্যবহার করছে রান্নার গ্যাস। এমনটাই চিত্র লক্ষ্য করা যায় বুধবার। জানা যায়, শান্তিরবাজার মহকুমার বিভিন্ন হোটেল ও রেস্তোরায় প্রতিনিয়ত এইভাবে বড়িঘরে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। যেই জায়গায় কমার্শিয়াল সিলিন্ডার ব্যবহার করার কথা সেই জায়গায় ব্যবহার করা হচ্ছে বড়িঘরে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার। এই বিষয়ে প্রসাশনের কোনো প্রকার হেলদোল নেই। এদিন দেখা গেলো প্রকাশ্যে রাস্তার কাজের জন্য ব্যবহার করা হচ্ছে বড়িঘরে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার। এই ব্যপারে ওরিয়েণ্টাল কোম্পানির কাজে নিযুক্ত লোকজনের কাছে জানতে চাইলে তারা জানায় এই সিলিন্ডারটি তাদের রান্নার কাজে ব্যবহৃত হতো যা দিয়ে বর্তমানে রাস্তার কাজ করা হচ্ছে। এই সকল ব্যপারে প্রসাশনের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে স্থানীয় লোকজন। বড়িঘরে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডার কি করে কমার্শিয়াল কাজে ব্যবহৃত হয় এই নিয় প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*