রানওয়েতে বিমানে আগুন

plnআইল অফ লুইসের স্টর্নঅ্যাওয়ে বিমানবন্দরের রানওয়েতে চলন্ত বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল ৮টা ৩৩ মিনিটে রানওয়ে ছাড়ার সময় অন্তর্দেশীয় বিমান সাব ৩৪০-এ আগুন লাগে। মনে করা হচ্ছে, প্রবল বায়ুর ঘর্ষণজনিত আঘাতেই বিমানের চাকায় আগুন লেগে যায়।
স্কটিশ আইল্যান্ডের আবহাওয়া দফতর আগেই ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছিল বলেও খবর মিলেছে।
স্টর্নঅ্যাওয়ে বিমানবন্দর সূত্রে খবর, বিমানে আগুন লাগার দরুন দুই যাত্রীর চোট লাগে। রানওয়ে থেকে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি সরানোর কাজ চলছে। শুরু হয়েছে তদন্তও।
আপাতত ওই রানওয়ে থেকে সমস্ত বিমানের ওঠানামা বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দর সূত্রে খবর, যত দ্রুত সম্ভব বিমানবন্দরের কাজকর্ম স্বাভাবিক করার চেষ্টা চলছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*