আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুলাই ৷। প্রয়াত হলেন জোলাইবাড়ির প্রাক্তন কংগ্রেস বিধায়ক ব্রজেন্দ্র মগ চৌধুরী। জানা যায়, ক্যান্সারে আক্রান্ত হয়ে চেন্নাইতে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত মঙ্গলবার চেন্নাইয়ের একটি হাসপাতালে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। বৃহস্পতিবার তাঁর মরদেহ চেন্নাই থেকে আগরতলায় নিয়ে আসা হয়। তারপর তাঁর দেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। সেখানে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, মূখ্য সচেতক কল্যাণী রায়, শিখামন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক আশিষ কুমার সাহা প্রমুখ শেষ শ্রদ্ধা নিবেদন করেন।এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে। সেখানে কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিষ্বাসসহ দলীয় কর্মীরা শেষ শ্রদ্ধা জানান। এরপর জোলাই বাড়িস্থিত নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয় দেহ। উনার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে।
