২০ দফা দাবির ভিত্তিতে আগস্ট মাসব্যাপী ডেপুটেশন প্রদান কর্মসূচি কর্মচারী সমন্বয় কমিটির

blআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই ৷। শনিবার রাজধানীর মেলারমাঠস্থিত ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির দলীয় কার্যালয়ে কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের বৈঠক থেকে সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন বল বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দের প্রতি আহ্বান রাকছি, আগামী আগস্ট মাসব্যাপী ২০ দফা দাবির পক্ষে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট ডেপুটেশন প্রদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার জন্য। দাবিগুলোর মধ্যে অন্যতম হল – রাজ্য শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য ১৭% বকেয়া ডি এ অবিলম্বে প্রদান করা, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের সুপারিশ মত রাজ্যের শিক্ষক-কর্মচারীদের সমস্ত পাওনা অবিলম্বে মিটিয়ে দেওয়া, মডিফাইড অস্সুরেড ক্যারিয়ার প্রগ্রেশন স্কিম প্রদানের ক্ষেত্রে পে লেভেল পরিবর্তন করে লেভেল পে ফিক্স করা, ডাইড ইন হার্নেস প্রকল্পের চাকরির সুযোগ পূর্বের ন্যায় বজায় রাখা, পিএফ আরডিএ আওতাভুক্ত সমস্ত শিক্ষক কর্মচারীদের ডিফাইন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসা, প্রতিহিংসামূলক সমস্ত বদলি বন্ধ রাখা এবং রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রশাসনের আইনের শাসন প্রতিষ্ঠা বজায় রাখা। তাছাড়া ১০,৩২৩ শিক্ষকদের অতিসত্তর চাকরি ব্যবস্থা করা, শ্রম আইন শ্রমিক স্বার্থবিরোধী সংশোধনী বাতিল করা, প্রতিটি পরিবারকে মাথাপিছু ১০ কেজি চাল প্রদান করা ও সাড়ে সাত হাজার টাকা করে আগামী ছয় মাস পর্যন্ত প্রদান করা এবং এম জি এন রেগা প্রকল্পে প্রতিদিন কাজ করে দৈনিক মজুরি ৩৪০ টাকা প্রদানের ব্যবস্থা করা। এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মহুয়া রায় সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*