লকডাউনকে উপেক্ষা করে জটলা পাকিয়ে গল্প গুজবে ব্যস্ত কিছু অসচেতন নাগরিক

tlmসাগর দেব, তেলিয়ামুড়া, ২৭ জুলাই ৷। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী তিনদিনের লকডাউন শুরু হয়েছে সোমবার ভোর পাঁচটা থেকে। গোটা ত্রিপুরা রাজ্যের মানুষ যাতে বর্তমান পরিস্থিতিতে করোনার হাত থেকে বাঁচতে যাতে গৃহবন্দী থাকে সে উদ্দেশ্যেই মূলত এই তিন দিনের লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। গোটা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমায়ও লকডাউনের প্রভাব পড়েছে বেশ ভালোভাবেই। কিন্তু কিছু কিছু অসচেতন নাগরিক অপ্রয়োজনে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে জটলা পাকিয়ে গল্প গুজবে ব্যস্ত। আবার অনেকের মুখেই নেই মাক্স। সংবাদমাধ্যমের প্রতিনিধি যখন এক ব্যক্তিকে মাক্স কোথায় বলে প্রশ্ন করলেন, তখন উনি রীতিমতো সংবাদমাধ্যমকে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে শুরু করে। তার নাকি মাক্সের প্রয়োজন নেই। যা হবে পরে দেখা যাবে এমনটাই বার বার বলতে থাকে সাংবাদিকদের ক্যামেরার সামনে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*