DYFI এর ৪১তম প্রতিষ্ঠা দিবসে যুব জমায়েত

IMG-20201102-WA0197আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০২ নভেম্বর ৷। ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন এর ৪১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্সনগর লোকাল কমিটির উদ্যোগে কলসীমুড়ায় বাজারের মাঠে পালন করা হয় যুব জমায়েত। এই জমায়েতে উপস্থিত ছিলেন সোনামুড়া বিভাগীয় সম্পাদক কমরেড নিত্যানন্দ বর্মণ, সোনামুড়া SFI এর বিভাগীয় সম্পাদক কাউসার আহাম্মদ, বক্সনগর লোকাল কমিটির সম্পাদক নির্মল সরকার, প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সহিদ চৌধুরী। এদিন আলোচনা করতে গিয়ে নিত্যানন্দ বর্মণ সংগঠনের পূর্বতম ইতিহাস তুলে ধরতে গিয়ে জানান, পাঞ্জাবের লুধিয়ানা শহরে ১৯৮০ সালে DYFI প্রতিষ্ঠিত হয়। বিধায়ক সহিদ চৌধুরী আলোচনা করতে গিয়ে বতর্মান সরকারের জনবিরোধী নীতির বিরোধীতা করতে গিয়ে জানান, রাজ্যে BJP ও IPFT জোট সরকার ক্ষমতায় আসার আগে প্রতিবছর ৫০ হাজার করে সরকারি চাকুরী দেওয়ার প্রতাশ্রুতি দিয়েছিল কিন্তু বতর্মানে এর চিত্রটা সমপূর্ন মিথ্যায় প্রমাণিত হয়েছে। বেকার যুবক যুবতীদের কর্মহীনতায় ভুগছেন, কিন্তু মূখ্যমন্ত্রী আছেন নিজের চেয়ার বাঁচানোর চেষ্টায়। সমগ্র রাজ্যে বামপন্থীদের উপর কিভাবে বর্বরোচীত আক্রমণ চলছে তার বনর্না করেন তিনি। এদিন এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এলাকার ছাত্র যুব এবং জনগণের মধ্যে ব্যপক সাড়া পরিলক্ষিত হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*