দিনেদুপুরে বক্সনগরে দুঃসাহসিক চুরি

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৪ নভেম্বর ৷। দিনেদুপুরে ফের বক্সনগরে দুঃসাহসিক চুরি। ঘটনার বিবরণে প্রকাশ, গত বৃহস্পতিবার সকাল ১১টায় বক্সনগর বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাবুল সরকার  ৫ মিনিটের জন্য অন্য একটি দোকানে যায়। এরই সুযোগ বুঝে চোর ঢুকে যায় তার দোকানে। তারপর তার দোকানের ক্যাশ ভেঙ্গে মিনিটের ৪ থেকে ৫ হাজার টাকা নিয়ে যায় চোর। পরে দোকানের মালিক এসে দেখে তার ক্যাশ খোলা ও তার ক্যাশ খালি। জানা যায়, বৃহস্পতিবার বক্সনগর বাজারের সাপ্তাহিক বাজার বসে। দোকানের আশেপাশেও প্রচুর মানুষ ছিল। এত মানুষ থাকা সত্ত্বেও চোর কিভাবে দোকান থেকে চুরি করে – প্রশ্ন জনমনে। এর আগেও কয়েকবার বক্সনগর বাজারের চুরি হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*