৮০ পরিবারের মধ্যে সুপাড়ীর চারা বিতরণ আই পি এফ টি’র

IMG-20201101-WA0057বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ নভেম্বর ৷। আই পি এফ টি’র উদ্দ্যোগে উত্তর তাকমা কুপিলুং এডিসি ভিলেজে ৮০ পরিবারের মধ্যে সুপাড়ীর চারা বিতরণ করা হয়। রাজ্যে বিজেপি-আই পি এফ টি জোট সরকার গঠনের পর থেকেই লোকজনদের উন্নয়নের স্বার্থে নানান কর্মসূচী হাতে নিয়েছে। এরই মধ্যে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র উপজাতি অংশের লোকজনদের আর্থিক দিক দিয়ে সাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সুপাড়ীর চারা বিতরন করলো আই পি এফ টি সমর্থীত কর্মীরা। এক অনুষ্ঠানের মধ্যদিয়ে শান্তির বাজার মহকুমার উত্তর তাকমা কুপিলুং এডিসি ভিলেজে দরিদ্র ৮০ পরিবারকে বাছাই করে সুপাড়ীর চারা বিতরন করলো আই পি এফ টি সমর্থীত কর্মীরা। প্রতি পরিবারকে ২৫টি করে সুপাড়ির চারা বিতরন করা হয়। আই পি এফ টি কর্মীদের এইধরনের উদ্দ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই। অপরদিকে এই সুপাড়ীর চারা পেয়ে খুবই খুশি কুপিলুং এডিসি ভিলেজের লোকজনেরা। জানা যায়, আই পি এফ টি কর্মীদের এইধরনের কর্মসূচী আগামীদিনেও জারী থাকবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*