আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ নভেম্বর || উদয়পুর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলা সভাপতি সৌমিত্র বিশ্বাসের নেতৃত্বে আর কে পুর থানার ওসি’র নিকট রাজারবাগ মটর স্ট্যান্ডে বহুল প্রচারিত সংবাদপত প্রতিবাদী কলম পত্রিকা সমাজদ্রোহীরা ছিনতাই করে ধ্বংশসাধন করার সুবিচার চেয়ে স্মারকলিপি প্রদান করে। এই ঘটনা গনতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আঘাত এবং মতপ্রকাশের অধিকারের উপর হস্তক্ষেপ বলে দাবি করেন তারা। এই ঘটনায় যুক্তদের শাস্তির দাবি জানিয়েছে গোমতী জেলা কংগ্রেস। প্রতিনিধি দলে ছিলেন প্রদীপ সরকার, নিত্যগোপাল সাহা, কমল সাহা, বাবুল হোসেন প্রমুখ।
