আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১২ নভেম্বর ৷। আবারও গাঁজা বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেল কলমচৌড়া থানার পুলি। ঘটনার বিবরণে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টায় উওর কলমচৌড়ায় ONGC এলাকায় কলমচৌড়া থানা, বক্সনগর ফরেস্ট অফিস এবং বি এস এফ’র ৭৪ নম্বর ব্যাটেলিয়নের যৌথ উদ্যোগে বিশাল পুলিশ বাহিনী বিশাল গাঁজা বাগান ধ্বংস করেন। এদিনের নেতৃত্বে ছিলেন কলমচৌড়া থানার ওসি ভরত দেবর্বমা। তিনি জানান, এদিন ১২টি প্লটে মোট এক লক্ষ ৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করেন। যার বর্তমান বাজার মূল্য ৪০ থেকে ৫০ লক্ষ টাকা হবে। এমনিতেই কলমচৌড়া আগের থেকেই অবৈধ পাচার বাণিজ্য এবং গাঁজা চাষের জন্য বহুল পরিচিত চর্চিত একটি স্থান। কিন্তু বর্তমান এই করোনাময় পরিস্থিতিতে এই এলাকার অধিকাংশ মানুষই এই গাঁজা চাষের সঙ্গে যুক্ত হয়েছে বলে খবর। তবে আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে জানান ওসি ভরত দেবর্বমা।গাঁজা বিরোধী অভিযানে ১ লক্ষ ৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ
আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১২ নভেম্বর ৷। আবারও গাঁজা বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেল কলমচৌড়া থানার পুলি। ঘটনার বিবরণে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টায় উওর কলমচৌড়ায় ONGC এলাকায় কলমচৌড়া থানা, বক্সনগর ফরেস্ট অফিস এবং বি এস এফ’র ৭৪ নম্বর ব্যাটেলিয়নের যৌথ উদ্যোগে বিশাল পুলিশ বাহিনী বিশাল গাঁজা বাগান ধ্বংস করেন। এদিনের নেতৃত্বে ছিলেন কলমচৌড়া থানার ওসি ভরত দেবর্বমা। তিনি জানান, এদিন ১২টি প্লটে মোট এক লক্ষ ৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করেন। যার বর্তমান বাজার মূল্য ৪০ থেকে ৫০ লক্ষ টাকা হবে। এমনিতেই কলমচৌড়া আগের থেকেই অবৈধ পাচার বাণিজ্য এবং গাঁজা চাষের জন্য বহুল পরিচিত চর্চিত একটি স্থান। কিন্তু বর্তমান এই করোনাময় পরিস্থিতিতে এই এলাকার অধিকাংশ মানুষই এই গাঁজা চাষের সঙ্গে যুক্ত হয়েছে বলে খবর। তবে আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে জানান ওসি ভরত দেবর্বমা।