সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ নভেম্বর ৷। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দফায় দফায় ধর্ষণের জেরে ফেরারি আসামি সাত দিনের ‘শ্রী-ঘরে’। জানা যায়, দীর্ঘ কয়েক বছর যাবৎ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকা কন্যাকে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়াকে কেন্দ্র করে ৭ দিনের জেল হাজতে গেল এক যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন রাঙ্খলপাড়া এলাকায়। এই বিষয়ে বিবরণে পুলিশ জানায়, তেলিয়ামুড়া থানাধীন রাঙ্খলপাড়া এলাকার বিজু রাঙ্খল (৩২) নামে এক যুবক নিজ এলাকারই এক নাবালিকার সাথে দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দফায় দফায় শারীরিক সম্পর্ক চালিয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘ ২০১৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এই নাবালিকার সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করতে থাকে ওই যুবক। কিন্তু দীর্ঘ প্রায় ১ বছর ধরে দফায় দফায় ওই নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে থাকে ও পাশাপাশি বিয়ের প্রতিশ্রুতিও ভঙ্গ করতে থাকে অভিযুক্ত ওই যুবক। অবশেষে, ওই রাঙ্খলপাড়াস্থিত নাবালিকা মেয়েটির পরিবারের পক্ষ থেকে ২০১৯ সালের আগস্ট মাসের কোন এক দিন তেলিয়ামুড়া থানায় বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গকারী ওই অভিযুক্ত যুবক বিজু রাঙ্খলের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা নথিভুক্ত করে। এরপর থেকেই অভিযুক্ত ওই বিজু রাঙ্খল পুলিশের চোখে ধুলো দিয়ে অন্যত্র পালিয়ে যায়। কিন্তু পুলিশের দীর্ঘ অনেক খুঁজাখুঁজির পর অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা গত ৯ই নভেম্বর ঐ অভিযুক্ত যুবক বিজু রাঙ্খলকে ব্যাঙ্গালোর শহর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অতঃপর ১১ নভেম্বর তাকে রাজ্যে নিয়ে আসা হয়। তারপর তাকে খোয়াই জেলা আদালতে সোপর্দ করা হলে অভিযুক্ত ওই বিজু রাঙ্খলকে আগামী ৭ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেয় খোয়াই জেলা আদালত। তবে আগামী ১৭ই নভেম্বর ঐ অভিযুক্তকে ফের একবার খোয়াই জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানা যায়।বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সাথে শারীরিক সম্পর্ক, ১৪ মাস পর বহিঃরাজ্য থেকে আটক অভিযুক্ত, ৭ দিনে জেল হেফাজতের নির্দেশ আদালতের
সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ নভেম্বর ৷। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দফায় দফায় ধর্ষণের জেরে ফেরারি আসামি সাত দিনের ‘শ্রী-ঘরে’। জানা যায়, দীর্ঘ কয়েক বছর যাবৎ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকা কন্যাকে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়াকে কেন্দ্র করে ৭ দিনের জেল হাজতে গেল এক যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন রাঙ্খলপাড়া এলাকায়। এই বিষয়ে বিবরণে পুলিশ জানায়, তেলিয়ামুড়া থানাধীন রাঙ্খলপাড়া এলাকার বিজু রাঙ্খল (৩২) নামে এক যুবক নিজ এলাকারই এক নাবালিকার সাথে দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দফায় দফায় শারীরিক সম্পর্ক চালিয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘ ২০১৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এই নাবালিকার সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করতে থাকে ওই যুবক। কিন্তু দীর্ঘ প্রায় ১ বছর ধরে দফায় দফায় ওই নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে থাকে ও পাশাপাশি বিয়ের প্রতিশ্রুতিও ভঙ্গ করতে থাকে অভিযুক্ত ওই যুবক। অবশেষে, ওই রাঙ্খলপাড়াস্থিত নাবালিকা মেয়েটির পরিবারের পক্ষ থেকে ২০১৯ সালের আগস্ট মাসের কোন এক দিন তেলিয়ামুড়া থানায় বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গকারী ওই অভিযুক্ত যুবক বিজু রাঙ্খলের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা নথিভুক্ত করে। এরপর থেকেই অভিযুক্ত ওই বিজু রাঙ্খল পুলিশের চোখে ধুলো দিয়ে অন্যত্র পালিয়ে যায়। কিন্তু পুলিশের দীর্ঘ অনেক খুঁজাখুঁজির পর অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা গত ৯ই নভেম্বর ঐ অভিযুক্ত যুবক বিজু রাঙ্খলকে ব্যাঙ্গালোর শহর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অতঃপর ১১ নভেম্বর তাকে রাজ্যে নিয়ে আসা হয়। তারপর তাকে খোয়াই জেলা আদালতে সোপর্দ করা হলে অভিযুক্ত ওই বিজু রাঙ্খলকে আগামী ৭ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেয় খোয়াই জেলা আদালত। তবে আগামী ১৭ই নভেম্বর ঐ অভিযুক্তকে ফের একবার খোয়াই জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানা যায়।