আশঙ্কাজনক ঝুলন্ত সেতু

IMG_20201215_235838আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৫ নভেম্বর || সোনামুড়ার গোমতী নদীর উপর অবস্থিত ঝুলন্ত সেতুটির অবস্থা আশঙ্কাজনক। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এমনিতে প্রতিনিয়ত ছোট ছোট দূর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকাল বেলায় দুঘর্টনার শিকার হয় এক বৃদ্ধ। সেতুর স্টিলের পাত্রে লেগে পা কেটে হাসপাতাল পযন্ত যেতে হয়। শীঘ্রই যদি এই ঝুলন্ত সেতুটি মেরামত না করা হয় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। বর্তমানে এক দিকে ঝুলে রয়েছে সেতুটি। সোনামুড়ার নদীর দক্ষিণ অংশের হাজারো মানুষের চলাচল এই সেতু দিয়ে। স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষরা। একদিকে অবস্তা আশঙ্কাজনক অন্য দিকে বহন ক্ষমতার চেছেও বেশি মানুষের চলাচল, এখন দেখার দপ্তর কর্তপক্ষ কি ব্যবস্থা গ্রহণ কর।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*