স্পোর্টস ডেস্ক ।। ক্রিকেট বিশ্বকাপে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা হলো না ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ডের। এ দুজনকে বাইরে রেখেই ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেরছ ক্যারিবীয়রা।
আগে থেকেই শোনা যাচ্ছিল, এ দুজনকে রাখা হবে না দলে। তা-ই সত্য হলো। তবে দলে রাখা হয়েছে সুনিল নারাইনকে। যদিও গত বছর চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ক্রিকেট খেলার সময় তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করা হয়।
ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন ২৩ বছর বয়সী জ্যাসন হোল্ডার। দক্ষিণ আফ্রিকায় ৫ ম্যাচের ওয়ানডে সিরিজেও নেতৃত্ব দেবেন হোল্ডার। এই প্রথম নেতৃত্ব পেলেন তিনি।
অভিজ্ঞ ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসকে সহ-অধিনায়ক করা হয়েছে। দলে ফিরেছেন ড্যারেন ব্রাভো। আছেন ড্যারেন স্যামি। কেমার রোচকেও দলে রাখা হয়েছে। যদিও ইনজুরিতে ভুগছেন তিনি।
১৯৭৫ ও ১৯৭৯ বিশ্বকাপ জয় করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই দলের অধিনায়ক ক্লাইভ লয়েড এখন সিলেকশন প্যানেলের চেয়ারম্যান। তার মতে যে দলটি নির্বাচন করা হয়েছে সেটি বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখে।
তার ভাষায়, তারা ঠিকঠাক মত খেললে খুব ভালো করবে। এ ব্যাপারে আমি নিশ্চিত। খুব বিশেষ কিছু তারা করতে পারে বলেও তার বিশ্বাস।
বিশ্বকাপ দলে আছেন জেসন হোল্ডার (অধিনায়ক), সুলিম্যান বেন, ড্যারেন ব্রাভো, জোনাথন কার্টার, শেল্ডন কটরেল, ক্রিস গেইল, সুনিল নারাইন, দিনেশ রামদিন, কেমার রোচ, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ, জেরোম টেইলর।
