পদ্মশ্রী সন্মানে ভূষিত হলেন রাজ্যের হজাগিরি নৃত্য শিল্পী সত্যরাম রিয়াং

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ জানুয়ারী || পদ্মশ্রী সন্মানের জন্য মনোনিত হলেন শান্তির বাজার মহকুমার দশমী রিয়াং পাড়ার বাসিন্দা সত্যরাম রিয়াং। সোমবার এবছরের পদ্মশ্রী পুরষ্কার প্রাপ্তদের নাম প্রকাশ করা হয় হয়। এরমধ্যে রয়েছে রাজ্যের দক্ষিন জেলার শান্তিরবাজার মহকুমার দশমী রিয়াং পাড়ার বাসিন্দা সত্যরাম রিয়াং এর নাম। সত্যরাম রিয়াং এর নাম প্রকাশের পর থেকে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে শান্তিরবাজারবাসী। মঙ্গলবার সকাল থেকে উনাকে শুভেচ্ছা জানানোর জন্য লোকজন ছুটে যাচ্ছে উনার বাড়ীতে। পদ্মশ্রী সন্মানপ্রাপ্ত সত্যরাম রিয়াং এর বাড়ীতে গিয়ে জানা যায়, তিনি অসুস্থতায় ভূগছেন। বিগত ২০১১ সালে তিনি একবার মিনি ব্রেইনস্টোক করেছেন। এর আগে আনুমানিক ২০০৭ কিংবা ২০০৮ সালে ব্রেইন স্টোক করেন বলে পরিবারের পক্ষ থেকে জানা যায়। সত্যরাম রিয়াং ১৭ বছর বয়স থেকে হজাগিরি নৃত্য করে যাচ্ছেন। এই নৃত্যের জন্য তিনি সঙ্গীত নৃত্যকলা একাডেমির পক্ষ থেকে পুরষ্কার পেয়েছেন। সোমবার পদ্মশ্রী সন্মানে উনার নাম উঠে এসেছে। উনার পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে জানা যায়, এই নিত্যকে টিকিয়ে রাখতে বিগত বাম আমলে এই এলাকায় সরকারি অর্থ ব্যায় করে একটি একাডেমি স্থাপন করা হয়েছিল কিন্তু এই হজাগিরি নৃত্যকে টিকিয়ে রাখতে এখনো পর্যন্ত কোনো প্রকার সরকারি সহায়তা পাননি সত্যরাম রিয়াং। বিগত ৬ থেকে ৭ বছর আগে তিনি বার্ধক্যজনিত কারনে এই নৃত্য থেকে অবসর নিয়েছেন। এখন এই পুরষ্কার পাওয়াতে উনার পরিবার ও এলাকার লোকজন খুবই আনন্দিত।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*