বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ এপ্রিল ||লতুয়াটিলা এলাকায় বাস থামিয়ে বাস চালকের উপর আক্রমন করলো এক ব্যক্তি এমনটাই অভিযোগ। ঘটনার বিবরনে জানা যায়, শান্তির বাজার মহকুমার মুহুরিপুর থেকে টি আর ০৮ ১২৬১ নম্বরের এসি বাস আগরতলার উদ্দ্যেশে রোওনা দেয়। এরইমধ্যে বাসটি লতুয়াটিলা এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে একব্যক্তি ফিল্মী কায়দায় বাস থামিয়ে বাসের চালক ভুবন দেবনাথের উপর দা দিয়ে আঘাত করতে শুরু করে। এতেকরে বাস চালক দায়ের আঘাতে গুরুতর আহত হয়। ঘটনার সঙ্গে সঙ্গে বাসে উপস্থিত লোকজনদের সহযোগিতায় বাস চালককে রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য মহুরিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাস চালকের অবস্থা আশঙ্কাজনক দেখে গোমতী জেলা হাসপাতালে স্থানাম্তরিত করে। এই আক্রমনকারীর পরিচয় এখনো জানা যায় নি। ঘটনার খবর পেয়ে মুহুরীপুর হাসপাতালে ছুটে যায় বাইখোড়া থানার পুলিশ। দিনেরবেলা এই ধরনের আক্রমনকে ঘিরে সমগ্র এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।
