গোপাল সিং, খোয়াই, ৩০ এপ্রিল || খোয়াই পৌরসভা এলাকায় চলছে জলের তীব্র হাহাকার। তার থেকেই জানা যায় গ্রাম-পাহাড়ের অবস্থা। পৌরসভা এলাকায় যেসব আমলা কর্তারা বা অন্য কর্মচারীগণ জল কর দেন না উনাদের কোয়ার্টারে জল পৌছে দিতে ব্যস্ত। অথচ যারা দিন আনে দিন খায় পৌরসভার জল কর দেন, উনাদের কোনো জলের উৎস নেই। অথচ উনারা খাবার জল পাচ্ছেন না। আর যাদের বাড়িতে জল দেওয়া হচ্ছে উনারা জল পাণ করার জন্য নয়, বাথরুম এবং শৌচালয়ে ব্যবহার করবেন। এমনটাই অভিযোগ খোয়াইয়ের জনগণের। গ্রাম পাহাড়ের জলের সমস্যা সমাধানের জন্য অতি দ্রুত ব্যবস্থা গ্রহন করতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন জনগণ।
