আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল || রাজ্যের সেক্রেটারি কিরণ গিত্তের ডাকে শুক্রবার মহাকরণে গেলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ শৈলেশ কুমার যাদব। এদিন জেলা শাসক তদন্ত কমিটির হাতে কিছু নথি তুলে দেন বলে জানা যায়। জানা যায়, গত ২৬শে এপ্রিল রাতে নাইট কারফিউতে গোলাপ বাগান এবং মাণিক্য কোর্ট বিয়ে বাড়িতে অভিযানের ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের সেক্রেটারির কাছে এই বিষয়টি নিয়ে পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন। এরপরই শুক্রবার তদন্ত কমিটির ডাকে মহাকরণে গেলেন জেলা শাসক। এদিন জেলা শাসক জানান, তদন্তে সব ধরনের সাহায্য করবেন তিনি।
