আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ মে || রাজ্যের এন এস ইউ আই সহ-সভাপতি সম্রাট রায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের বিভাগে স্মারকলিপি জমা দিয়েছেন এবং বোর্ড পরীক্ষা বাতিল করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করেন। শনিবার ছাত্রনেতা সম্রাট রায় তাদের সকলকে পরীক্ষা বাতিল করতে এবং সি বি এস ই’র নিয়ম অনুসরণ করে চলার অনুরোধ জানান। পাশাপাশি রাজ্যের শিক্ষার্থীদের জীবনকে সহায়তা করার অনুরোধ জানান। শ্রী রায় বলেন, সমস্ত শিক্ষার্থী পরীক্ষার মুখোমুখি হতে প্রস্তুত তবে, করোনা ভাইরাস দ্বারা যদি শিক্ষার্থীদের কেউ সংক্রামিত হয় তবে রাজ্য সরকার কি পুরো দায়িত্ব নেবে?
যদিও এদিন দুপুরেই এক সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি ডঃ ভবতোষ সাহা জানান, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
