আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ মে || চিকিৎসার গাফিলতিতে এক রোগীর মৃত্যুর অভিযোগ। ঘটনা শনিবার সকালে রাজধানীর জিবি হাসপাতালে। জানা যায়, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয় এক ব্যাক্তির। এই ঘটনায় গোটা হাসপাতলে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। মৃতের পরিবারের লোকজন হাসপাতাল চত্বরে ঝামেলা সৃষ্টি করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হয় বিশাল পুলিশবাহিনী।

