আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ মে || ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো। রাজ্যে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। রবিবার দুপুরে পর্ষদে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ভবতোষ সাহা। তিনি বলেন, আগামী ১৮ই মে এবং ১৯শে মে যথাক্রমে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২১ সালের উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে করোনার জন্য তা স্থগিত রাখা হয়েছে।
