বকাফা ব্লকের প্রত্যন্ত এলাকা পরিদর্শনে সিপিআই নেতা, দুস্থ কিছু পরিবারকে আর্থিক সাহায্য প্রদান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মে || সিপিআই তথা AIYF নেতা সত্যজিৎ রিয়াং’এর নেতৃত্বে সিপিআই এবং AIYF’এর এক প্রতিনিধি দল শান্তিরবাজার মহকুমার বকাফা ব্লকের অন্তর্গত প্রত্যন্ত ববানী পাড়া পরিদর্শনে যায় সাধারণ মানুষের খোঁজখবর নিতে। এই প্রতিনিধি দলে এছাড়াও উপস্থিত ছিলেন অমেন্দ্র রিয়াং, ক্ষুদিরাম রিয়াং, আব্রাহাম রিয়াং, রঞ্জন রিয়াং, সমীর রিয়াং এবং কিষান সরকার। রবিবার এই পরিদর্শনকালে যা লক্ষ্য করা যায়, এখানে সাধারণ মানুষ খুব কষ্টে আছেন বলে AIYF নেতা সত্যজিৎ রিয়াং’এর বক্তব্য। রাজ্য সরকার থেকে তাদেরকে ঘর বানাবার জন্য যা সরঞ্জাম দেওয়া হয়েছে তা অত্যন্ত নিম্ন মানের বলে তিনি অভিযোগ করেন। সব কিছু ভেঙে পরছে বলেও অভিযোগ করেন। তিনি বলেন, এর থেকে বোঝা যায় চরম পর্যায়ের দুর্নীতি সংগঠিত হয়েছে ঘরের সরঞ্জাম প্রদান কে ঘিরে। তিনি এদিন বলেন, গ্রামের মানুষের চরম আর্থিক দুর্দশার মধ্যে দিয়ে চলছে।
এদিন সিপিআই নেতা সত্যজিৎ রিয়াং কয়েকটি পরিবারকে আর্থিক ভাবে সাহায্য করেন। আগামীদিনে পার্টির পক্ষ থেকে এই চরম দুর্নীতি নিয়ে বিভিন্ন সরকারি স্তরে ডেপুটেশন প্রদান করা হবে এবং আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি। সিপিআই তথা AIYF নেতাদের কাছে পেয়ে গ্রামবাসিরা তাদেরকে দূর্বস্থার কথা তুলে ধরেন নেতৃত্বদের কাছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*