আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মে || করোনা কারফিউতে শহরের তৃতীয় লিঙ্গের মানুষদের সাহায্যে এগিয়ে এলো কুরিয়ার সার্ভিস ডিটিডিসি ও আলিঙ্গন সামাজিক সংস্থা। রবিবার এই দুই সংস্থার পক্ষ থেকে শহরের তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন রাজধানীর খেজুরবাগান, শ্যামলী বাজার ও প্রতাপগড় এলাকায় বিভিন্ন জায়গায় গিয়ে তাদেরকে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এদিন সংস্থার তরফে এক স্বেচ্ছাসেবক বলেন, কারোনা কারফিউর জন্য বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়াতে তারা খুব কষ্টে দিন কাটাচ্ছেন। সামাজিক অনুষ্ঠান হলে তারা যেমন মানুষের বাড়ি থেকে কিছু পয়সা পায়, তেমনি খাবার পায়। সেই থেকেই তাদের সংসার চলে।
এক মাসের খাদ্যসামগ্রী পেয়ে খুব খুশি তৃতীয় লিঙ্গের মানুষরা।
এদিন ডিটিডিসি ও আলিঙ্গন সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে আগামী দিনেও এই প্রচেষ্টা জারি থাকবে বলে জানান আলিঙ্গন সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক।
