প্রশান্ত কপালির পঞ্চম প্রয়াণ বার্ষিকীতে সিপিআই’র শ্রদ্ধা নিবেদন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মে || সিপিআই রাজ্য দপ্তর জুনু দাস ভবন এবং সদর বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবনে ভারতের কমিউনিস্ট পার্টির প্রাক্তন রাজ্য সম্পাদক প্রয়াত প্রশান্ত কপালির পঞ্চম প্রয়াণ বার্ষিকীতে ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সোমবার শ্রদ্ধা নিবেদন করেন সিপিআই রাজ্য কার্য্যকরী পরিষদের সদস্য তথা পার্টির সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই নেত্রী তুলসী দাস কপালি, সিপিআই নেতা সুব্রত দেবনাথ, পার্থ আচার্যী, AIYF রাজ্য সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত এবং AISF রাজ্য আহ্বায়ক শুভদীপ মজুমদার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*