বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ জুন || করোনা মহামারির দ্বিতীয় পর্যায়ে সারা রাজ্য জুড়ে লোকজনদের সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছে বন্ধুর নাম সুদীপ টিমের সদস্যরা। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে সুদীপ রায় বর্মনের অনুগামীরা প্রতিনিয়ত লোকজনদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এরইমধ্যে করোনা মহামারির মধ্যে যে সকল লোকজন অক্লান্ত পরিশ্রম করে লোকজনদের সেবা প্রদান করে যাচ্ছে তাদের হাতে খাবার তুলে দিলেন বন্ধুর নাম সুদীপ টিমের সদস্যরা। মঙ্গলবার জোলাইবাড়ীতে যে সকল শ্রমিক প্রতিনিয়ত শ্রম করে যাচ্ছে তাদেরকে খাবার প্রদান করা হলো। তার পাশাপাশি জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে, জোলাইবাড়ী ফাঁড়ী থানায় ও জোলাইবাড় বিদ্যাুৎ দপ্তরের কর্মীদের মধ্যেও খাবার বিতরণ করা হয়। এই কর্মসূচীর কথা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন বন্ধুর নাম সুদীপ টিমের সদস্য পুলক ভৌমিক। তিনি জানান, উনাদের এই ধরনের অভিযান আগামীদিনেও জারী থাকবে। বিধায়ক সুদীপ রায় বর্মনের অনুগামীদের এই ধরনের উদ্দ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন।
