বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ জুন || বীরচন্দ্র মনু প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং তৌই কর্ম স্বাস্থ্য কেন্দ্র পাশাপাশি দক্ষিণ জোনাল পরিদর্শন করেন টিটিএএডিসি প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী কমল কলই। এছাড়া ও এদিনের এই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বীরচন্দ্র মানু সাব জোনাল চেয়ারম্যান রঞ্জিত রিয়াং, দক্ষিণ জোনাল ডেভেলপমেন্ট কমিটির সদস্য হরেন্দ্র রিয়াং, রানা কিশোর রিয়াং, সিহানু মগ প্রমুখ। এডিসি’র মন্ত্রী কমল কলই পরিদর্শন শেষে শান্তির বাজার তিপ্রা মথা সংগঠনের মনু কার্যালয় কর্মী সমর্থকদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন এবং কর্মীদের জনগণের পাশে থাকার থেকে আহবান করেন। পাশাপাশি সমস্ত উন্নয়নের পরিষেবা জনগণের কাছে পৌঁছে দিতে সকলে মিলে একত্র হয়ে কাজ করার আহবান করেন।
