নাবালিকা মেয়ের বিয়ে প্রশাসনিক তৎপরতা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ জুলাই || নাবালিকা মেয়ের বিয়ের কথা শুনতে পেয়ে বিয়ে বাড়ীতে ছুটে গেলো প্রসাশনিক আধিকারিকরা। ঘটনার বিবরণএ জানা যায়, বৃহস্পতিবার সুভাষ কলোনীর বাসিন্দা মিলন মজুমদারের ছেলের তথা বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান দেবাশীষ মজুমদার রাঙ্গামুড়ার এক নাবালিকাকে বিয়ে করছে এই কথা জানতে পারে প্রসাশনিক আধিকারিকরকা। এই খবর শুনতে পেরে বিলোনীয়ার চাইল্ড লাইনের কার্যকর্তারা ছুটে যায় রাঙ্গামুড়া নাবালিকা মেয়ের বাড়ীতে। সেখানে মেয়ের খোঁজ না মেলায় শান্তির বাজার সুভাষ কলোনী এলাকায় দেবাশীষ মজুমদারের বাড়ীতে ছুটে আসে চাইল্ড লাইনের কার্যকর্তরা। উনাদের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে ডি সি এম সপ্তপর্নী মজুমদার সহ শান্তির বাজার আরক্ষা দপ্তরের কর্মীরা। উনারা দেবাশীষ মজুমদারের বাড়ীতে গিয়ে অনেক খোঁজা খোঁজি করলেও দেবাশীষ মজুমদার ও নাবালিকার খোঁজ পাননি। অবশেষে বাড়ীর অভিবাবকদের বিয়ে বন্ধ রাখার আদেশ দিয়ে সকলে চলে আসেন। এই অভিযান সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন ডি সি এম সপ্তপর্নী মজুমদার। এখন দেখার বিষয় দেবাশীষ মজুমদার ও নাবালিকা মেয়ের বিয়ে বন্ধ করতে প্রসাশন কতটুকু সক্ষম হন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*