ভারী বর্ষণের ফলে নাজেহাল জনজীবন, জাতীয় সড়কে ধস পড়ায় যানবাহন চলাচল স্তব্ধ

সাগর দেব, তেলিয়ামুড়া, ০১ জুলাই || ভারী বর্ষণের ফলে নাজেহাল জনজীবন। এমনি চিত্র ফুটে উঠল তেলিয়ামুড়া মহকুমা এলাকায়। বুধবার থেকে ভারী বর্ষণের ফলে বৃহস্পতিবার সকাল নাগাদ তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামি ব্লক এর অধীন ৩৫ মাইল এলাকায় জাতীয় সড়কের উপর ধস পড়ে জাতীয় সড়কের উপর দীর্ঘ প্রায় দের থেকে দুই ঘন্টা যাবৎ জাতীয় সড়ক স্তব্ধ হয়ে পড়ে। ফলে রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণ যানবাহন আটকে পড়ে যায়। এই কারণে ছোট থেকে বড় লোরিগুলি এবং পথচলতি লোকজনের চরম অসুবিধার সম্মুখীন হতে হয়। পরবর্তী সময়ে প্রশাসনের তৎপরতায় দীর্ঘ সময় পরে ৩৫ মাইল এলাকার আসাম-আগরতলা জাতীয় সড়কটি যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানা যায়। অন্যদিকে বৃহস্পতিবার সকাল নাগাদ তেলিয়ামুড়া অমরপুর সড়কের সাত মাইল এলাকায় সড়কের উপর মাটি ভেঙ্গে পড়ে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে। পরবর্তী সময় দীর্ঘ প্রায় প্রায় দেড় থেকে দুই ঘন্টা পর প্রশাসনের তৎপরতায় যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*