গোপাল সিং, খোয়াই, ০৪ জুলাই || গোটা রাজ্যের সাথে খোয়াইতেও সহায়ক মূল্যে ধান ক্রয় করছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই উদ্যোগে হাস্যজ্জোল মুখ লক্ষ্য করা গেছে কৃষকদের মধ্যে। রবিবার খোয়াইয়ের ফুড গোডাউনের নিকট ধান বোঝাই গাড়ী লক্ষ্য করা গেছে। দেখা গেছে কৃষক ভাইদের মধ্যে চরম ব্যস্ততা। ছিল ক্লান্তিহীন আড্ডা, কারণ রাজ্য সরকার সহায়ক মূল্যে ধান ক্রয় করছে। জানা যায়, এক কিলো ১৮ টাকা ৬৫ পয়সা করে ধান ক্রয় করা হয়েছে। ভার প্রতি ২২৪১.৬০ পয়সা।
