আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুলাই || রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য বাংলাদেশ থেকে আম পাঠালো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এই উপহার পেয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আপ্লুত। এদিন আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার জোবায়েদ হুসেন মহাকরণে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত আম তুলে দেন মুখ্যমন্ত্রীর হাতে। মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত-বাংলাদেশের মৈত্রী বন্ধন যেন অটুট থাকে এই কামনাই করি।
