গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দশ হাজার গাঁজা গাছ ধ্বংস করলো পুলিশ

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ৩০ সেপ্টেম্বর || ফের গাঁজা বিরোধী অভিযানে বড়োসড়ো সাফল্য পেল যাত্রাপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সরকারি জমিতে গজিয়ে উঠা প্রায় দশ হাজার গাঁজা গাছ ধ্বংস করেন যাত্রাপুর থানা পুলিশ এবং টিএসআর’র যৌথ বাহিনীর উদ্যোগে। ঘটনা সোনামুড়া মহাকুমা মেলাঘর এবং যাত্রাপুর থানার সীমান্তবর্তী জগত রামপুর এডিসি ভিলেজ এলাকা এবং গামাই ছড়া এলাকায়। জানা যায়, বিস্তীর্ণ সরকারি জমিতে গজিয়ে উঠেছিল এই গাঁজা গাছ গুলো। গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ ও টিএসআর বাহিনী বৃহস্পতিবার সকাল দশ ঘটিকা থেকে প্রায় তিন ঘন্টা অভিযান চালিয়ে দশ হাজার গাঁজা গাছ এদিন ধ্বংস করেন।
এদিনের অভিযান, শেষে যাত্রাপুর থানার পুলিশ আধিকারিক যতীন্দ্র দাস জানান আগামী দিন এমন ধরনের অভিযান জারি রাখবেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*