রাতের আধাঁরে স্বর্ণদোকানে চুরি

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ নভেম্বর || রাতের আধাঁরে স্বর্ণদোকানে চুরি সংগঠিত করলো নিশিকুটম্বেরদল। ঘটনার বিবরনে জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ায় বিশ্বজিৎ বনিকের স্বর্ন দোকানে গভীর রাতে হানাদেয় নিশিকেটম্বের দল। আলোর উৎসব দীপাবলিকে নিয়ে যখন সকল অংশের লোকজন আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে ঠিক সেই সময়কে কাজে লাগিয়ে রাত্রিবেলায় চুরি সংগঠিত করলো নিশিকুটম্বের দল। এই চুরি নিয়ে দোকানের মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, উনার দোকানে ৬টি তালা লাগানো ছিলো। সকাল বেলায় এসে দেখতে পায় দোকানে শুধুমাত্র ২টি তালা রয়েছে যা ভগ্ন অবস্থায় পরে রয়েছে। পরবর্তী সময় দেখতে পায় নিশিকুটম্বের দল দোকানের স্বর্ন অলঙ্কার সহ সমগ্র জিনিষপত্র চুরি করে নিয়ে যায়। যার মধ্যে প্রায় আরাই থেকে তিন ভরি স্বর্ন রয়েছে ও প্রায় দের কেজি রূপার জিনিষ রয়েছে বলে জানান দোকানের মালিক। ঘটনা জানাজানির পর দোকানের মালিকের পক্ষ থেকে বাইখোড়া থানায় এক লিখিত মামলা দায়ের করা হয়। পূজার রাতে এই ধরেনর চুরিতে সমগ্র বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বাজারে পুলিশ টহলদারি থাকা সত্বেও কি করে চুরি সংগঠীত করলো নিশীকুটম্বরদল। এই নিয়ে থেকে যাচ্ছে প্রশ্নচিহ্ন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*