তারায়-তারায় ডেস্ক ।। ভারতে তিন দিনের সফর শেষ করে যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর প্রেসিডেন্ট বারাক ওবামা আজ দুপুুরে ত্যাগ করেছেন ভারতের মাটি। সফরকালে তিনি দিল্লির সিরি ফোর্ট মিলনায়তনে মিলিত হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে।
আর তাই শাহরুখ এক টুইট বার্তায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি ওবামাকে দ্বিতীয়বার ভারতর সফরে আমন্ত্রণ জানিয়েছেন। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে শাহরুখ বড়ে বড়ে দেশও মে ছোটে ছোটে বাতে হোতি রেহতি হ্যায় শিরোনামে একটি সংলাপ বলেছিলেন।
ভারত সফরের অংশ হিসেবে মঙ্গলবার দিল্লির সিরি ফোর্ট মিলনায়তনে শাহরুখের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেই সংলাপটি বলেন। সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই কড়তালি দিয়ে তাকে স্বাগতম জানান।
এ ঘটনার পরপরই টুইটারে নিজের অ্যাকাউন্টে লিখেন, লিঙ্গ এবং ধর্মের সমতা নিয়ে আপনার বক্তব্য শুনতে পেরে আমি গর্বিত। আবারো ভারত সফরে আসার আমন্ত্রণ রইল। তখন ছাইয়া ছাইয়া গানের সঙ্গে নাচবো। -এমটি নিউজ।
