দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৭ জানুয়ারী ।। দলীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুস্প অর্পণের মধ্য দিয়ে শুরু হয়েছে CPI(M)-র প্রথম উত্তর জেলা সন্মেলন। ধর্মনগরের বি বি আই ইনস্টিটিউসানে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে উত্তর জেলা সন্মেলনের সমাপ্তি ঘটবে। জেলা সন্মেলন উপলক্ষ্যে ফ্লেগ, ফেস্টুনে ছেয়ে গেছে ধর্মনগর। সমাবেশে মূখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মূখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার। ২৮শে জানুয়ারী সন্মেলন শেষ হবে। সমাবেশের উৎসাহে কিছুটা শোকের আবহাওয়া লক্ষ্য করা গেছে ডেইলি দেশের কথার বার্তা সম্পাদক সুরেন্দ্র পালের প্র্যানের ঘটনায়।
